ড. কুদর -ই- খুদা ল্যাবে অনুষ্ঠিত হয় 'সামাজিক সম্প্রীতি' (Social Harmony) বিষয়ক কর্মশালা


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় লিখেছিলেন,
‘গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।’
আমরা সেই সম্প্রতির কথাই বলি যেখানে সকল বাঁধা ব্যবধান কে পিছনে ফেলে আমরা একে অন্যের জন্য নিবেদিত হতে পারি যেখানে থাকবে সাম্যতা তৈরী হবে সম্প্রতি। বর্তমান সময়ে এই সামাজিক সম্প্রতির চর্চা সামাজিক জীবনে অনেক বেশী গুরুত্বপূর্ণ বিশেষ করে দেশের তরুন সম্প্রদায়কে সমাজিক সম্প্রতি প্রতিষ্ঠায় রাখতে হবে গুরুত্বপূর্ণ ভুমিকা এরই অংশ হিসেবে,
তরুণদের মাঝে সম্প্রীতি চর্চার ও এসম্পর্কে সচেতনতা সৃস্টির লক্ষ্যে, ১২ই সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার, Freedom of Religion and Belief Leadership Network (FoRB) এর সহযোগিতায় এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ইউনিট ও The Hunger Project Bangladesh এর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর এর ড. কুদর -ই- খুদা ল্যাবে অনুষ্ঠিত হয় 'সামাজিক সম্প্রীতি' (Social Harmony) বিষয়ক কর্মশালা।
উক্ত কর্মশালায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর এর একঝাঁক উদ্যমী তরুন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ মোছাঃ লুবনা আক্তার,FORB Leadership Network এর কান্ট্রি ডিরেক্টর ড. শাহনাজ করিম, দি হাঙ্গার প্রজেক্ট রংপুর এর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু । এছাড়া অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শশাঙ্ক বরণ রায় (সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, দি হাঙ্গার প্রজেক্ট)।
কর্মশালায় আলোচনা করা হয় সামাজিক সম্প্রতি কী, ব্যক্তির পরিচয়, ঘৃণা-বিদ্বেষ ও এর বিভিন্ন পর্যায় এবং ঘৃণার সামাজিকীকরণ ও এর ফলাফল। বর্তমান সময়ে ঘৃণা বহিঃপ্রকাশের বহুল প্রচলিত মাধ্যম হচ্ছে গণমাধ্যম; যেখানে সময়ে অসময়ে প্রথাগত কিংবা নতুনধারার গুজব ছড়িয়ে পরে। ফলশ্রুতিতে দাঙ্গা, হাঙ্গামা বা বিনাশকরণের মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিনষ্ট করে সামাজিক সম্প্রতি । তরুণরা এইসকল পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি পদক্ষেপ নিতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে।
কর্মশালাটিতে আয়োজক হিসেবে মোঃ তারিফ - উল ইসলাম তানিন (আঞ্চলিক সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর), নাঈম ফেরদৌস (ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর), আব্দুল্লাহ আল মাসুদ ( সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট) ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ইউনিট এর সকল ইয়ুথ লিডার গন ও সার্বিক পরামর্শ ও নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব, প্রফেসর মোঃ আমজাদ হোসেন স্যার, জনাব নিশিত কুমার কুন্ডু প্রভাষক, ইংরেজি ও জনাব, আব্রাহাম লিঙ্কন, প্রভাষক, শিক্ষা । এজন্য স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর পাশাপাশি অত্র কলেজ ইউনিটের সকল ইয়ুথ লিডার ও শিক্ষার্থীরা যারা স্বতঃস্ফূর্ত ভাবে কর্মশালায় অংশগ্রহণ করেছেন ও সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Thanks for your comment. Stay connected.

Ads Atas Artikel

Ads Tengah Artikel 1

Ads Tengah Artikel 2

Ads Bawah Artikel