গত ১১ মার্চ ২০২০ রোজ বুধবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ইউনিটের সাথে মত বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন ইয়ুথ মবিলাইজেশন ইউনিটের শশাঙ্ক বর্মন রায় ও হাঙ্গার প্রজেক্টের রংপুর রিজিওনের রাজেস দে।
ইউনিট কো অর্ডিনেটর মোঃ নাঈম ফেরদৌসের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে মিটিং এর শুভ সূচনা হয় এবং এর পরে অত্র ইউনিটে প্রচার, প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছাঃ মোবাশ্বেরা পারভীন ও সাহিত্য,সংস্কৃতি ও প্রতিযোগিতা বিষয় সম্পাদক নিলয় চন্দ্র সরকার অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন।
পরবর্তীতে ইউনিটের ভবিষ্যৎ কার্যক্রম ও করনীয় সম্পর্কে সন্মানিত অতিথি দুজন বক্তব্য প্রদান করেন এবং ইউনিটের সবার সাথে মতবিনিময় করেন।এ সময় সম্মানিত অতিথিদের ইচ্ছা এবং ইউনিটের সকলের আগ্রহে প্রচার, প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছাঃ মোবাশ্বেরা পারভীন একটি মনোজ্ঞ আধুনিক বাংলা গান পরিবেশন করেন।
পরবর্তীতে ইউনিট কো অর্ডিনেটরের অনুরোধক্রমে যথাক্রমে সাংগঠনিক ও দপ্তর সম্পাদক গন( রতন শর্মা এবং রাইসা আকতার রিতু) ও কোষাধ্যক্ষ গনকে (সয়েল রহমান ও রিদওয়ানা তারিফ) রেজিস্ট্রার খাতা তুলে দেন। এবং ইউনিটের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে অতিথিগন রেজিস্ট্রারে স্বাক্ষর করেন ও সকলকে শুভকামনা জানান। সবশেষে ইউনিট কো অর্ডিনেটর সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave Comments
Post a Comment
Thanks for your comment. Stay connected.